ফোরাম

আপনি লগইন করেননি। আপনি লগইন করেননি। দয়া করে লগইন করুন অথবা সদস্য পদের জন্য আবেদন করুন

অনলাইনে আছেন


Warning: implode() [function.implode]: Invalid arguments passed in /home/idbg/public_html/forums/include/user/user_avatars.php on line 49

অনলাইনে আছেন

Welcome Guest.
Please login.

Username
Password
Not registered yet?
Forgotten your password?

অনুসন্ধান


Display results

স্বাগতম

আইডি বাংলা ফোরামে আপনাকে স্বাগতম

নির্বাচিত লেখা

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব ও করণীয়
জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব ও করণীয়ঃ জ়িলহজ্জ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে আর সমস্ত দিনের চেয়ে উত্তম। মহান আল্লাহ অনন্য কুদরতের অধিকারী; জমীন ও আসমানগুলো এবং এর মাঝে যা আছে তার সব কিছুর স্রষ্টা তিনি। তিনি সৃষ্টি করেন আর এ সৃষ্টির মাঝ থেকে বাছাই করে কিছু কিছু সৃষ্টিকে অন্য সৃষ্টির উপর মর্যাদা দান করেন। তিনি তাঁর সমস্ত সৃষ্টির উপর মানুষকে বাছাই করেছেন; আবার মানুষের মধ্য থেকে নবীদেরকে বাছাই করেছেন; আবার এই নবীদের মধ্য থেকে মুহাম্মদকে [সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম] বাছাই করেছেন; তিনি দিন সৃষ্টি করেছেন আর এর মধ্য থেকে জুমু’আর দিনকে সবচেয়ে মর্যাদাশালী করেছেন; তিনি রাত সৃষ্টি করেছেন আর এর মধ্য থেকে রমজানের শেষ ১০ রাতকে বাছাই করেছেন এবং এর মধ্য থেকে আবার ক্বদর রাতকে বাছাই করেছেন। তিনি তাঁর সুমহান কিতাবে সত্যিই বলেছেনঃ وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاء وَيَخْتَارُ “আর তোমার রব্ব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং বাছাই করেন।” [আল-কুরআন, ২৮/৬৮] বাকিটুকু পড়ুন

ফোরাম

আসসালামু আলাইকুম। আশা করি ফোরাম ব্যবহারকারী প্রতিজন সদস্য ভাল আছেন। দীর্ঘদিন পর আপনাদের পর নতুন একটি ফিচার 'রেপুটেশন' যুক্ত করা হলো। সকল ব্যবহারকারী নিজেদের লেখার সাথে নিজেদের পরিচিতির সাথে 'রেপুটেশন' নামের একটি অপশন দেখতে পাবেন যেখানে + ও - দেয়ার ব্যবস্থা থাকছে। যেকোন লেখা আপনার ভাল লাগলে + এ ক্লিক করে কেন ভাল লাগলো জানিয়ে দিন। একই সাথে কোন লেখা খারাপ লাগলে - এ ক্লিক করে ভাল না লাগার কারণ জানাতে পারবেন। পরবর্তীতে সকলের প্রাপ্ত রেপুটেশন তার লেখার সাথে দেখাবে এবং রেপুটেশন লিঙ্কে ক্লিক করে সকল রেপুটেশন বৃত্তান্ত জানা যাবে।

একই সাথে আমরা পুরানো 'Thanks' দেয়ার পদ্ধতিটি সরিয়ে নেয়ার কথা ভাবছি। এই বিষয়ে সকলের মতামত কাম্য।

ধন্যবাদ।

Posted: 2009-10-12 02:03:19 | Author: আইডি বাংলা

প্রিয় ফোরাম সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন যে মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার জন্য আইডি ফোরামে "মুসলিম উম্মাহ" নামে একটি নতুন বিভাগ খোলা হয়েছে। প্রাথমিক ভাবে এতে 'খবরাখবর' ও 'আক্রান্ত জনপদ' নামে দু'টি ফোরাম তৈরি করা হয়েছে। এই ফোরাম দু'টিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে তা ফোরাম বর্ণনায় বলা আছে। তবুও বিষয়টা আরেকটু পরিষ্কার করে তুলে ধরছি-

'খবরাখবর' ফোরামঃ
মুসলিম উম্মাহর বিভিন্ন গুরুত্বপূর্ন খবর সংরক্ষণ ও পর্যালোচনার জন্য এই ফোরামটি তৈরি হয়েছে। এখানে মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ন খবরগুলো সূত্রসহ পোস্ট করতে পারবেন। তবে সবচাইতে ভাল হয় যদি খবরের সাথে খবর বিশ্লেষণ যুক্ত করা হয়। কেউ যদি একই ক্যটাগরির একাধিক খবর নিয়ে হাজির হতে পারেন তাহলে সেগুলোর জন্য আলাদা আলাদা টপিক না খুলে একটি টপিকেই সবগুলো খবর শেয়ার করলে ভাল হয়। ইতিপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ন ঘটনার খবর বিশ্লেষন সহ রাখা যাবে।

'আক্রান্ত জনপদ' ফোরামঃ
শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপরে প্রচুর নির্যাতন হচ্ছে। মুসলমানদের হাতে মিডিয়া না থাকার কারণে সেই নির্যতনের অনেক খবরই আমরা সঠিক ভাবে পাই না। যেসকল খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোও আমরা খুব সহজে ভুলে যাচ্ছি। মুসলিমদের উপরে হওয়া এসব নির্যাতনের একটা আর্কাইভ তৈরির উদ্দেশ্যে এই ফোরামটি তৈরি হয়েছে। বর্তমান ও অতীতের সকল মুসলিম নির্যাতনের খবর ও তথ্যচিত্র, ভিডিও এখানো জড়ো করুন। পোস্টকৃত ছবিগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য আইডি বাংলার তত্ত্বাবধানে নিজস্ব  সার্ভারে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইউটিবুবে আপলোডকৃত মুসলিম নির্যাতনের ভিডিওগুলো বেশীদিন থাকে না। কোন এক অ...

Posted: 2009-07-07 16:50:19 | Author: এডমিন | Read more

বেশ কিছুদিন ধরে কয়েকজন ফোরাম সদস্য একই সাথে একাধিক পোস্ট দেয়ার বিষয়টি আমরা লক্ষ্য করে আসছি। প্রাথমিক ভাবে সদস্যদের ব্যক্তিকগত বার্তায় সতর্ক করা হয়েছে। কিন্তু ফোরাম সদস্যের সংখ্যা বেড়ে যাওয়াতে এই বিষয়টির উপরে একটি নীতিমালা প্রনয়নের গুরুত্ব অনুধাবন করছি। ফোরাম নীতিমালায় নতুন একটি ধারা যুক্ত হলো-

২২) ফ্লাডিং নিষিদ্ধ। একই ব্যক্তি প্রথম পাতায় একাধিক পোস্ট করাকে ফ্লাডিং হিসেবে বিবেচনা করা হবে। প্রথম পাতা বলতে এখানে 'সর্বশেষ ১০ টি টপিক' অংশে দেখানো টপিকগুলো বোঝানো হয়েছে। প্রথম দশটি টপিকে একজন ব্যক্তির সর্বোচ্চ ২টি পোস্ট গ্রহণযোগ্য হতে পারে।

ফোরামের সোন্দর্য ও বিষয় বৈচিত্র রক্ষার্থে সদস্যদের নীতিমালাটি মেনে চলার অনুরোধ জানাই। ধন্যবাদ।

Posted: 2009-06-29 15:08:09 | Author: এডমিন


প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, আইডি ফোরাম কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।